1 Answers
উদ্দীপকের পদ্মাপাড়ের জেলেদের গঠিত সমবায় সমিতিটি একটি উৎপাদক সমবায় সমিতি।
কতিপয় উৎপাদক শ্রেণির মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণত কৃষক, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৃৎশিল্পী, দুগ্ধ উৎপাদনকারী ইত্যাদি ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষায় উৎপাদক সমবায় সমিতি গঠন করে থাকে।
উদ্দীপকের পদ্মাপাড়ের জেলেরা নিজেদের কল্যাণে একটি উৎপাদক সমবায় সমিতি গঠন করেন। তারা মূলত মহাজন, দালাল, মধ্যম ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তিবর্গের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে এরূপ সমবায় সমিতি গঠন করেন। এক পর্যায়ে তারা সমিতির সঞ্চিতি তহবিলের টাকা দিয়ে যৌথভাবে একটি ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেন যেন অবিক্রীত মাছ সংরক্ষণে কোনো প্রকার অসুবিধা না হয়। সুতরাং তাদের কার্য বিবেচনায় নিঃসন্দেহেই পদ্মাপাড়ের জেলেদের সংগঠনকে উৎপাদক সমবায় সমিতি হিসেবে বিবেচনা করা যায়।