উদ্দীপকের জনাব নাসির উদ্দেশ্যের ভিত্তিতে কোন ধরনের সমবায় সমিতি গঠন করেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে জনাব নাসির উদ্দেশ্যের ভিত্তিতে ক্রয় সমবায় সমিতি গঠন করেছে।
বিভিন্ন শ্রমজীবী মানুষ যদি সমবায় সমিতির মাধ্যমে সংঘবদ্ধ হয়ে তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহের জন্য ক্রয় সুবিধা গ্রহণ করে তবে তাকে ক্রয় সমবায় সমিতি বলে।
উদ্দীপকে জনাব নাসির এলাকার ৫০ জন তাঁতিকে সংগঠিত করে একটা সমবায় সমিতি গঠন করেছেন। বিভিন্ন উৎস থেকে সুতা, রং ইত্যাদি উপকরণ একত্রে কিনে তাঁতিরা ভাগ করে নেয়। এরূপ সমবায়ের ফলে উৎপাদক ক্রেতাদের পক্ষে কমমূল্যে উন্নতমানের উপকরণাদি সহজ শর্তে ক্রয় করা সম্ভব হয়। সাধারণত গ্রাম্য কৃষক বা ক্ষুদ্র শিল্পের মালিকগণ তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী কমমূল্যে ক্রয়ের উদ্দেশ্যে এরূপ সমিতি গঠন করে থাকে। যার মাধ্যমে সদস্যদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান উন্নত হয়। তাই বলা যায়, জনাব নাসির উদ্দেশ্যের ভিত্তিতে ক্রয় সমবায় সমিতি গঠন করেছে।