1 Answers
উদ্দীপকে তপুরা সাংগঠনিক বিচারে প্রাথমিক সমবায় সমিতি গড়ে তুলেছে।
সমবায়ে যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে প্রাথমিক বা নিচের স্তরে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে।
উদ্দীপকে তপু টেম্পু চালায়। তার মতো ২০ জন সদস্য জোগাড় করে সে একটা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এর উদ্দেশ্য অন্যান্য ব্যবসায় থেকে আলাদা। তারা আনুষ্ঠানিকতা পালন করে নিবন্ধনপত্র সংগ্রহ করেছে। সরকারি কর্মকর্তারা এসে মাঝে মধ্যেই তাদের হিসাব ও খাতাপত্র দেখে। নানান পরামর্শ দেয়। ফলে তাদের সমিতির সদস্যদের অনেক উপকার হয়। যেহেতু তপু সমমনা ২০জন ব্যক্তিকে নিয়ে নিজেদের কল্যাণের জন্য নিবন্ধনপত্র সংগ্রহপূর্বক সংগঠনটি চালু করেছে। তাই বলা যায়, তপুরা প্রাথমিক সমবায় সমিতি গঠন করেছিল।
5 views
Answered