1 Answers
উদ্দীপকে জেলেরা সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি গড়ে তুলেছে।
ক্ষুদ্রায়তন উৎপাদকদের সমন্বয়ে উৎপাদক সমবায় পাঁঠত হয়ে থাকে। স্বল্প বিত্তসম্পন্ন এসকল উৎপাদক পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান সমস্যায় ভোগে। মহাজন, মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে এরা বিচার্যস্থ। আমিনপুরের জেলেরা মহাজনদের নানান অত্যাচারে অতিষ্ঠ। তারা জেলেদের মাছের ন্যায্য দাম দেয় না। উপায়ান্তর না দেখে তারা নিজেরা মিলে একটা সমবায় সমিতি গঠন করল। তারা ত্যাগ স্বীকার করে সেখানে কিছু জমা করে। ধীরে ধীরে নিজেদের সমিতি থেকে নির্জেরাই ঋণ নিতে শুরু করে। সব মাছ একত্র করে তারা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। এতে করে তারা লাভবান হয়।
উদ্দীপকে জেলেদের এ সমিতি গড়ে তোলার উদ্দেশ্য ছিল বৃহদায়তন উৎপাদন ও বিক্রয় সুবিধা গ্রহণ করা। তারা তাদের সংগৃহীত মাছ কম দামে মহাজনদের কাছে বিক্রি না করে সমবায়ের মাধ্যমে উচ্চ দামে বিক্রি করে অধিক মুনাফা লাভ করেছে। তাই একে উৎপাদক সমবায় সমিতি বিবেচনা করা হয়েছে।