1 Answers

সদস্য বিচারে উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।

কতিপয় উৎপাদক শ্রেণির মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণত কৃষক, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৃৎশিল্পী, দুগ্ধ উৎপাদনকারী ইত্যাদি ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষায় উৎপাদক সমবায় সমিতি গঠন করে থাকে। মহাজন, মধ্যস্থ ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম থেকে রক্ষা পেতে উৎপাদকগণ উৎপাদক সমবায় সমিতি গঠন করেন।

উদ্দীপকের ভোলার মনপুরার জেলেরা নিজেদের আর্থ-সামাজিক কল্যাণে একটি সমবায় সমিতি গঠন করেন। তাছাড়াও তারা মহাজন, দালাল, মধ্যম ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তিবর্গের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে এরূপ সমবায় সমিতি গঠন করেন। তাই তাদের কার্য বিবেচনায় নিঃসন্দেহেই ভোলার মনপুরার জেলেদের সংগঠনকে উৎপাদক সমবায় সমিতি হিসেবে বিবেচনা করা যায়।

5 views

Related Questions