1 Answers

উদ্দীপকে জনাব আশরাফের প্রদত্ত নেতৃত্ব ক্ষমতার প্রয়োগ বিচারে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছামতো এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে।

উদ্দীপকে জনাব আশরাফ একটা বেসরকারি কোম্পানির ব্যবস্থাপক। তিনি সকল ক্ষেত্রে ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত রাখেন এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করেন। কর্মীরাও তার ভয়ে তটস্থ থাকে। ফলে উৎপাদন হ্রাস পাচ্ছে, কারণ তার প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রয়োগ করা হয়। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতা দোষে দুষ্ট এক ধরনের পরিচালনা কৌশল। যেক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজ ইচ্ছামতো সিদ্ধান্ত প্রদান করে ভয়-ভীতি প্রদর্শন এক্ষেত্রে কাজ আদায়ের মুখ্য কৌশল গণ্য করা হয়।

তাই বলা যায়, জনাব আশরাফের প্রদত্ত নেতৃত্ব ক্ষমতার প্রয়োগ বিচারে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।

7 views

Related Questions