জনাব সাইফুল দৃষ্টিভঙ্গি বিচারে যে ধরনের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যকারিতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে জনাব সাইফুল দৃষ্টিভঙ্গি বিচারে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব দিচ্ছেন তার কার্যকারিতা যথার্থ হয়েছে।
উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো-মন্দ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে।'
উদ্দীপকে জনাব সাইফুল তার অধীনস্থ কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি আন্তরিক থাকেন। তার ভাবনা কর্মীরা দক্ষ, আন্তরিক ও স্বেচ্ছাপ্রণোদিত হলে তারা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সচেষ্ট হবে। ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আগ্রহী হবে। কারণ জনাব সাইফুল তার প্রতিষ্ঠানে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব প্রদান করেন। এরূপ নেতৃত্ব ধারণায় নেতা প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে কর্মীদের নিকট থেকে উত্তম সহায়তা লাভের ওপর অধিক গুরুত্ব প্রদান করে। এতে কর্মী ও কর্মীর মানবিক দিকটি বিবেচনা করে নেতৃত্ব দেওয়া হয়। ফলে কর্মীদের যেকোনো সমস্যা সমাধান করা যায়। কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এবং তাদের দক্ষতা বৃদ্ধি পায়।
পরিশেষে বলা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে উপরিউক্ত নেতৃত্ব লক্ষ করা যায়। একজন সফল নেতা পরিবেশ-পরিস্থিতিগত সার্বিক দিক বিবেচনা করে নেতৃত্ব প্রদান করে থাকে এবং তার প্রতিষ্ঠানের জন্য সর্বাপেক্ষা উপযোগী নেতৃত্বের স্টাইল বা ধরন ব্যবহার করে থাকে।