1 Answers
উদ্দীপকে দৃষ্টিভঙ্গি বিচারে মি. মোহনের নেতৃত্বের ধরন হলো কর্মকেন্দ্রিক।
যে ধরনের নেতৃত্বে কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা মনে করে কার্যসম্পাদনই মূল বিষয়।
উদ্দীপকে বিক্রয় ব্যবস্থাপক মি. মোহন রাতদিন নিজেই খাটেন এবং বিক্রয় বাড়ানোর জন্য অধস্তনদেরকেও ব্যতিব্যস্ত রাখেন। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। কারণ তিনি কর্মকেন্দ্রিক নেতৃত্ব প্রদান করেন। কর্মকেন্দ্রিক নেতৃত্বের ফলে কর্মীদের ভালো-মন্দ বিবেচনার চাইতে কাজ আদায়ের বিষয়টিই অধিক গুরুত্ব পায়। এজন্য নেতা সবসময় কর্মীদেরকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে এবং সর্বোচ্চ মাত্রায় কার্যসম্পাদনকেই সাফল্য মনে করে। এক্ষেত্রে কর্মীদেরকে কাজ অনুযায়ী পুরস্কার বা স্বীকৃতি দেওয়া হয়। তাই বলা যায় উদ্দীপকে মি.' মোহনের নেতৃত্বের ধরন বিচারে কর্মকেন্দ্রিক নেতৃত্ব ছিল।