1 Answers

মি. মেহতার নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব।

যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এরূপ নেতৃত্বের অধীনে কর্মীদের মনোবল, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পায়।

উদ্দীপকের মি. মেহতা একজন জেনারেল ম্যানেজার। তিনি তার কারখানায় বিভাগীয় প্রধানদের সাথে প্রায়ই সভা করেন। সকলের পরামর্শ শোনেন এবং করণীয় নির্বাচন করেন। যা গণতান্ত্রিক নেতৃত্বের আওতাভুক্ত।

7 views

Related Questions