1 Answers

উদ্দীপকে মি. রাসেলের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবেই- যা যথার্থ বক্তব্য।

যে নেতৃত্ব কৌশলে নেতা সকল কর্তৃত্ব নিজের কাছে রাখে এবং নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদের ভয়- ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করা হয়।

উদ্দীপকে মি. রাসেল তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণে কোনো কর্মীর পরামর্শ নেন নি। তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে সবাইকে বাধ্য করে। এতে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন হ্রাস পাচ্ছে।

অর্থাৎ মি. রাসেলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের আওতায় কর্মীরা সবসময় ভয়-ভীতির মাধ্যমে কাজ করে। তাদের মতামতের বা সুবিধা- অসুবিধার কোনো মূল্যায়ন বা কোনো ক্ষেত্রে তাদের কোনো ক্ষমতা বা কর্তৃত্ব নেই। এসব বিষয়াবলি দীর্ঘমেয়াদে চলতে থাকলে কর্মীরা কাজে অনীহা এবং চাকরি ছেড়ে যেতে বাধ্য হবেন। তাই মি. রাসেলের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।

6 views

Related Questions