1 Answers
বর্তমান প্রেক্ষাপট বিচার-বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিবেশ- পরিস্থিতি না বোঝতে পারলে উন্নতি সম্ভব নয়। তাই নেতাকে দূরদর্শী জ্ঞানের অধিকারী হতে হয়।
অতীত ও বর্তমানকে বিবেচনা করে তিনি যদি ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হন তবে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। একজন নেতা যখন তার দূরদৃষ্টিসম্পন্ন ধারণাপ্রসূত হয়ে সঠিক পূর্বানুমান করতে সমর্থ হন তখন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্ষেত্রে সফলতা লাভ করেন। তাই একজন নেতাকে অবশ্যই দূরদৃষ্টিসম্পন্ন হওয়া আবশ্যক।
উদ্দীপকে মি. X ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন না করেই তিনি বিক্রয়ের উদ্দেশ্যে ১০০ টন পণ্য আমদানি করেন। পরবর্তীতে উক্ত পণ্য বিক্রয়ে মুনাফা লাভে ব্যর্থ হন। যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে। উদ্দীপকে মি. X-এর দূরদর্শী জ্ঞানের অভাব রয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করতে ব্যর্থ হন। যার দরুন প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়।
সুতরাং 'উদ্দীপকে মি. X-এর দূরদর্শিতার অভাবই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে'- কথাটি যথার্থ।