1 Answers

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসূত্রে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। সুষ্ঠু সমন্বিত ব্যবস্থা একটি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন ত্বরান্বিত করে।

যেকোনো দলবদ্ধ প্রচেষ্টায় সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। একটি সংগঠনের কতিপয় সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এরূপ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগ কাজ করে। এরূপ কাজ যদি সমন্বিত না হয়, প্রত্যেকেই যদি যার যার খেয়াল-খুশিমতো কাজ করে তবে কখনই সেই উদ্দেশ্যগুলো অর্জিত হতে পারে না। তাই লক্ষ্য অর্জনের জন্য সুশৃঙ্খল দলীয় প্রচেষ্টা ও সকল কার্যের যুক্তিযুক্ত সমন্বয়সাধন ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

উদ্দীপকে মধুমতি টেক্সটাইল মিলের মানবসম্পদ বিভাগ কোনোকিছু বিবেচনা না করে গণবদলি করে। অথচ প্রতিষ্ঠানে একটি বিভাগের পরিবর্তন অন্য বিভাগের সাথে সম্পর্কযুক্ত। এতে বিভিন্ন বিভাগে কর্মীসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। ফলে দক্ষ ও অদক্ষ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে উৎপাদন হ্রাস পায়। মূলত প্রতিষ্ঠানে সুষ্ঠু সমন্বিত ব্যবস্থার অভাব ছিল, তাই উৎপাদন হ্রাস পায়। সুতরাং উদ্দীপকে সুষ্ঠু সমন্বিত ব্যবস্থার অভাবই মধুমতি টেক্সটাইলের উৎপাদনের অন্তরায়- কথাটি যথার্থ।

4 views

Related Questions