1 Answers
'ব্যবস্থাপনা স্তরসমূহে নিয়োজিত ব্যক্তিদের সমন্বিত কাজ প্রতিষ্ঠানের সফলতার বড় কারণ'- বক্তব্যটি যথার্থ।
বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটি ব্যক্তি ও বিভাগ যদি সমন্বয়ের মাধ্যমে তাদের কাজ সম্পাদন করে তবে প্রতিষ্ঠান সহজেই তাদের লক্ষ্য অর্জন করতে পারে।
উদ্দীপকে মাহতাব কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রণয়নকৌশল নির্ধারণ ও অর্থসংস্থানের মতো সিদ্ধান্তের সাথে জড়িত। জনাব রায়হান সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সমন্বয়সাধন করে থাকেন। জনাব কাদের শ্রমিকদের কাছাকাছি থেকে কারখানার কার্য তদারকি করেন। কোম্পানির উদ্দেশ্য অর্জনে সবাই সমন্বিতভাবে কাজ করে। ফলে ব্যবস্থাপকীয় উদ্দেশ্য অর্জন সহজতর হয়।
প্রতিষ্ঠানে প্রতিটি স্তরের ব্যবস্থাপকগণ একে অন্যের সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের কার্য সম্পাদন করেন। ফলে সহজেই ব্যবস্থাপকীয় উদ্দেশ্যার্জন ত্বরান্বিত হয়েছে। সুতরাং 'ব্যবস্থাপনা স্তরসমূহে নিয়োজিত ব্যক্তিদের সমন্বিত কাজ প্রতিষ্ঠানের সফলতার বড় কারণ'- বক্তব্যটি যথার্থ।