1 Answers
উদ্দীপকে নিরবচ্ছিন্নতার নীতি অনুসরণই প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা না হওয়ার বড় কারণ- বক্তব্যটি যথার্থ।
যেকোনো দলীয় প্রচেষ্টায় শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরাম ও নিরন্তরভাবে সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার নীতিকে নিরবচ্ছিন্নতার নীতি বলে।
উদ্দীপকে মি. খান প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে সামনে রেখে নিজেরা একে অন্যের সাথে মিলে একসাথে লক্ষ্যার্জনের জন্য অগ্রসর হয়। তিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্যের সাথে বিভাগ ও উপবিভাগের লক্ষ্যকেই সমন্বিত করেন না; বরং তা বাস্তবায়নের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পর্যায়ে সামঞ্জস্য বিধানে সচেষ্ট থাকেন। তাই কাজে কোনো বিশৃঙ্খলা হয় না। কারণ মি. খান নিরবচ্ছিন্নতার নীতি অনুসরণ করেন। এক্ষেত্রে সমন্বয়কার্য একটি নিরবচ্ছিন্ন অবিরাম প্রক্রিয়া। সমন্বয়কার্য নিরবচ্ছিন্নভাবে প্রয়োগের ফলে কখনও কোনো অবস্থাতেই কার্যাদি সমন্বয়বিহীন অবস্থায় থাকে না। তাই এই নীতি অনুসরণের ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সহজ হয়।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানে যথাযথ সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে হলে উক্ত নীতি যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। অন্যথায় কার্যক্ষেত্রে অসাম্য ও বিশৃঙ্খলা দেখা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে।