1 Answers
উদ্দীপকে নাজিম সাহেবের ব্যবসায়িক কাজটি অর্থসংস্থানের সাথে সম্পর্কযুক্ত এ বক্তব্যের সাথে আমি একমত।
মূলধন ব্যবসায়ের মূল চালিকাশক্তি। সঠিক সময়ে ব্যবসায়ের সুষ্ঠু গঠন ও পরিচালনার নিমিত্ত সঠিক পরিমাণ মূলধন প্রয়োজন। মালিক বা উদ্যোক্তাগণ মূলধন নিজেদের তহবিল থেকে বা অন্য কোনো উৎস থেকে ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন।
উদ্দীপকে নাজিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় বাড়াবেন বিধায় তারও টাকার প্রয়োজন ছিল। তাই তিনি মি. মামুনের নিকট থেকে ১০ লাখ টাকা নিয়ে ব্যবসায় সম্প্রসারণের কাজ করেছেন। তবে মি. মামুনকে লভ্যাংশ প্রদান করতে হবে। এক্ষেত্রে মি. মামুন ক্ষতির ভাগ নেবেন না। ব্যবসায় যে ধরনেরই হোক না কেন তাতে প্রয়োজনীয় অর্থসংস্থানের প্রয়োজন পড়ে। এরূপ অর্থসংস্থানের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে প্রয়োজনীয় পুঁজির পরিমাণ, উৎস নির্বাচন করে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। এক্ষেত্রে নাজিম সাহেব তার ব্যবসায়ের জন্য মি. মামুনের কাছ থেকে টাকা নিয়েছেন। তার এ কাজটি ব্যবসায় কাজেই অন্তর্ভুক্ত যা অর্থসংস্থান নামে পরিচিত। ফলে মি. মামুন এখন ভালোই লাভ পাচ্ছেন, আবার নাজিম সাহেবের এতে অনেক সুবিধা হয়েছে।
তাই বলা যায়, নাজিম সাহেবের ব্যবসায়িক কাজটি অর্থসংস্থানের সাথে সম্পর্কযুক্ত- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।