1 Answers

উদ্দীপকের বিমাচুক্তি মি. হকের ঝুঁকি কমাবে ও ব্যবসায়ের উন্নয়নে সহায়ক হবে- এ বক্তব্যটি যথার্থ।

বিমাচুক্তি হচ্ছে এমন এক রকম সদ্বিশ্বাসের চুক্তি যেখানে বিমাকারী ও বিমাগ্রহীতা পূর্ণবিশ্বাস ও সততার সাথে অকপটে সম্পূর্ণ তথ্য একে অন্যের নিকট প্রকাশ করে।

উদ্দীপকে মি. হক একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি গাড়ির পরিচর্যার বিষয়ে খুবই যত্নশীল। রাস্তাঘাটে গাড়ি চালাতে প্রায়শই দুর্ঘটনা ঘটার খবরে তিনি খুবই দুশ্চিন্তায় থাকেন। তাই তিনি পরিবহনের জন্য দুর্ঘটনা বিমা করেছেন। দুর্ঘটনার ফলে পরিবহন মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এসব ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই গাড়ির মালিকেরা বিমাচুক্তিতে আবদ্ধ হয়। নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের বিনিময়ে কোনো দুর্ঘটনাজনিত কারণে যানবাহনের কোনো ক্ষতি হলে চুক্তি অনুযায়ী বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। ফলে পরিবহন মালিকেরা ঝুঁকি এবং আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের বিমাচুক্তি মি. হকের ঝুঁকি কমাবে ও ব্যবসায়ের উন্নয়নে সহায়ক হবে- এ বক্তব্যটি যথার্থ।

6 views

Related Questions