1 Answers

উদ্দীপকে তাহসীন একজন পাইকারি ব্যবসায়ী।

পণ্যের উৎপাদনকারক বা আমদানিকারক হতে অধিক পরিমাণ পণ্যসামগ্রী একত্রে ক্রয় করে তা অপেক্ষাকৃত বেশি দামে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।

উদ্দীপকে দেখা যায়, তাহসীন নিজে একটা ছোট্ট বেকারি করেছে। কয়েকজন শ্রমিক নিয়ে কাজ শুরু করলেও বাজারে তার ব্রেড ও বিস্কুট জনপ্রিয়তা পাওয়ায় তার ব্যবসায় প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে তাহসীনের ব্যবসায়ের ধরনটি একদিকে উৎপাদন কার্যের সাথে সম্পৃক্ত অন্যদিকে পাইকারি ব্যবসায় হিসেবে এটিকে গণ্য করা হয়। কেননা তার বেকারিতে তিনি ব্রেড ও বিস্কুট তৈরিতে শ্রমিক নিয়োগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে সমাজে বেকার লোকদের কর্মের সুযোগ সৃষ্টি করছে। পাশাপাশি নিত্য নতুন পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে সমাজে বসবাসরত মানুষের চাহিদা পূরণের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করছে। আবার ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী ব্রেড ও বিস্কুট সরবরাহের মাধ্যমে তাদের চাহিদার সন্তুষ্টি বিধান করছে। সুতরাং স্বাধীনভাবে অর্থ উপার্জনের মাধ্যমে যত সহজে মুনাফা অর্জন করা যায় অন্য কোনো পেশার মাধ্যমে তা সম্ভব নয়। তাই বলা যায়, ব্যবসায়ের ধরন বিবেচনায় তাহসীনের ব্যবসায় দেশের আর্থসামাজিক উন্নয়নে অধিক ভূমিকা রাখতে সমর্থ হবে- বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions