1 Answers
উদ্দীপকের আলোকে বলা যায়, মারামারির ঘটনায় মি. মোহন্ত কমিটি গঠনের যে পদক্ষেপ নিয়েছেন তা সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের ওপর বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রশাসনিক কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয়। কোনো নির্দিষ্ট কার্য সম্পাদিত হওয়ার পর কমিটির আর কোনো কার্যকারিতা থাকে না।
মি. মোহন্ত লক্ষ করেছেন মি. নাজমুল ও তার সহযোগীদের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। এছাড়া শ্রমিকদের মধ্যে মারামারি লেগে উত্তেজনা বিরাজ করছে। মি. মোহন্ত অনুধাবন করেছেন তার প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই মি. মোহন্ত কমিটি গঠনের মাধ্যমে মারামারির কারণ, সময় উল্লেখ করে পরামর্শ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
কমিটির সদস্যরা দলগত বিচার বিবেচনায় সফলভাবে মারামারির কারণ উদ্ঘাটন করতে পারবে। প্রতিবেদন অনুযায়ী সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে পারবে। সুতরাং, মি, মোহন্ত মারামারির ঘটনায় কমিটি গঠন করেছেন, যা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।