1 Answers

ইতিবাচক অর্থনৈতিক পরিবেশ উৎপাদনের গতিকে ত্বরান্বিত করে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে রেজা টমেটো চাষের পেছনে লন্ডনের অর্থনৈতিক পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। অর্থনৈতিক দিক বিবেচনায় লন্ডন একটি উন্নত শহর এবং সেখানকার উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে নতুন নতুন পণ্য ও সেবা উৎপাদন সম্ভব হয়। লন্ডনে অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় সেখানকার মানুষের জীবন-যাত্রার মানও উন্নত এবং তারা বেশি দামে পণ্য কিনতেও উৎসাহ বোধ হয়। উদ্দীপকে রেজা এসব বিষয় চিন্তা করে দেখলো টমেটো উৎপাদনে খরচ বেশি হলেও সমস্যা নেই, সেখানকার ক্রেতাদের বেশি দাম দিয়ে পণ্য ক্রয়ের যথেষ্ট সামর্থ্য রয়েছে। এক্ষেত্রে রেজা অর্থনৈতিক পরিবেশের প্রভাবকে গুরুত্বপূর্ণ মনে করেছে।

সুতরাং বলা যায়, ইতিবাচক অর্থনৈতিক পরিবেশ উৎপাদনের গতিকে ত্বরান্বিত করে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

4 views

Related Questions