1 Answers
নির্বাহী নিয়োগে অভ্যন্তরীণ উৎস ইতিবাচক ফল বয়ে আনে- উক্তিটি যথার্থ।
প্রতিষ্ঠানে অনেক সময় কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়। একে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে। এতে আনুগত্য প্রতিষ্ঠা করে যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভর হয়।
উদ্দীপকে মিসেস পারভীন বড় একটি এনজিও প্রতিষ্ঠানের মানৰ সম্পদ ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে কর্মী নিয়োগে নিয়োজিত। প্রতিষ্ঠানটির মধ্য ও উচ্চ পর্যায়ের নির্বাহী নিয়োগে মিসেস পারভীন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের প্রাধান্য দেন। অর্থাৎ অভান্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হয়।
উক্ত অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করে। প্রত্যেকেই কাজে মনোযোগী হয়। কারণ প্রতিটি কর্মীই পদোন্নতির আশা করে। এর ভিত্তিতে কর্মীর মধ্যে আনুগত্য ও কাজের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন সহজ হয়। তাই বলা যায়, নির্বাহী নিয়োগে অভ্যন্তরীণ উৎস ইতিবাচক ফল বয়ে আনে।