1 Answers
উদ্দীপকে জনাব আহমেদ নির্বাহী নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেছেন তা যথার্থ হয়েছে।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মধ্য হতে পদোন্নতি, বদলি, পদায়ন ইত্যাদি যেকোনো প্রক্রিয়ায় শূন্যপদ বা নতুন সৃষ্ট পদ পূরণ করা হলে তাকে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে।
উদ্দীপকে জনাব আহমেদ প্রতিষ্ঠানে কোনো নির্বাহী নিয়োগে প্রতিষ্ঠানের ভেতর থেকেই কর্মী সংগ্রহে সচেষ্ট থাকেন। কারণ অভ্যন্তরীণ উৎস হতে কর্মী সংগ্রহের ফলে সময়, শ্রম ও অর্থ খুব একটা ব্যয় হয় না। তাছাড়া কর্মীদের শুরুতেই প্রশিক্ষণ দিতে হয় না বলে এ খাতে ব্যয় হ্রাস পায়। এ পদ্ধতি ব্যবস্থাপনা ও কর্মী এবং আন্তঃকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বসুলভ সম্পর্ক বৃদ্ধি করে। ফলে প্রতিষ্ঠানে সৌহার্দপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যা সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। এ ব্যবস্থায় বদলি বা পদোন্নতি দিয়ে সহজে শূন্যপদ পূরণ করা হয়। এতে একদিকে পদের শূন্যতাজনিত সমস্যা থাকে না, আবার কর্মীর চাকরিতেও কোনো ছেদ পড়ে না।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে কর্মী সংগ্রহ করা হলে প্রতিষ্ঠান ও কর্মী উভয়েই লাভবান হতে পারে। আর এজন্যই উত্ত উৎস ব্যবহার করা হয়ে থাকে।