1 Answers

আমার মতে মিল থাকলেও উদ্দীপকটি 'বই পড়া' প্রবন্ধের যথার্থ প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি।

শিক্ষা হচ্ছে মানুষের অর্জিত জ্ঞান। শিক্ষা অর্জন করতে হলে বই পড়া প্রয়োজন। বই পড়ার মাধ্যমেই একজন মানুষ তার জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে।

উদ্দীপকে এক শিক্ষানুরাগী নারীর কথা বলা হয়েছে। তিনি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে চান। এই উদ্দেশ্যে তিনি বিনা পারিশ্রমিকে ত্রিশ বছর ধরে শিক্ষাদান করে যাচ্ছেন। শিক্ষার প্রতি অনুরাগ ও প্রয়োজনীয়তার এই বিষয়টি 'বই পড়া' প্রবন্ধেও আলোচিত হয়েছে। তবে এই বিষয়টি ছাড়াও 'বই পড়া' প্রবন্ধে আরও কিছু বিষয় রয়েছে। উদ্দীপকের বিষয়টি এর খন্ডাংশ মাত্র।

'বই পড়া' প্রবন্ধে বই পড়ার অভ্যাসের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। লেখকের মতে, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আর এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সাহিত্যচর্চা করা আবশ্যক। এর পাশাপাশি তিনি আলোচ্য প্রবন্ধে স্কুল-কলেজের শিক্ষাব্যবস্থার ত্রুটি, না বুঝে মুখস্থ করার প্রবণতা, সাহিত্যচর্চা ও বই পড়ায় অনীহা ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। এসব বিষয় উদ্দীপক অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions