1 Answers

হ্যাঁ, উদ্দীপকে ডোনা সফট ড্রিংকস পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে পেরেছে।

যে সকল অবস্থার মধ্যে দিয়ে ভবিষ্যতে পরিকল্পনা বাস্তবায়িত হয় তার সম্পর্কে পূর্বানুমানের ভিত্তিতে পটভূমি বা ক্ষেত্র নির্ধারণ করাকে পরিকল্পনার আঙিনা বলে। আঙিনা নির্ধারণ করার ফলে পরবর্তী পরিবেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়া যায়।

ডোনা সফট ড্রিংকস লি. বাংলাদেশে আলাদাভাবে বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার পরিপূর্ণ আঙিনা নির্ধারণ করে, বাংলাদেশের মানুষের ধর্ম, চাহিদা, অভিরুচির তথ্য সংগ্রহ করে তাদের পরিকল্পনা প্রসারিত করার সিদ্ধান্ত নেন। এভাবে পূর্বেই পরিকল্পনার আঙিনা নির্ধারণ করার ফলে ডোনা সফট ড্রিংকস সফলতা লাভ করতে পেরেছে।

তাই বলা যায়, ডোনা সফট ড্রিংকস পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে পেরেছে বলে তাদের প্রতিষ্ঠানে সফলতা এসেছে।

4 views

Related Questions