1 Answers
আমি মনে করি অহনা প্রকাশনী আইনের মাধ্যমে তার ক্ষতিপূরণে সক্ষম হবেন। যে ক্ষেত্রে কোনো কর্মের কপিরাইট অথবা কপিরাইট আইনের অন্য কোনো বিধান লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে স্বত্বাধিকারী নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং অন্যান্য সকল আইনগত প্রতিকার পাওয়ার অধিকারী হবেন।
উদ্দীপকে জনাব আব্দুল মান্নান 'বাংলাদেশ ও ব্যবস্থাপনা' নামক একটি বই লিখেন যার গ্রন্থস্বত্ব কিনে নেয় 'অহনা প্রকাশনী'। বইটি পাঠক সমাজে খুবই সমাদৃত হওয়ায় চাহিদা দিন দিন বৃদ্ধি পায়। এ অবস্থায় 'তিশা প্রকাশনী' বইটির কভার পৃষ্ঠা ও বিষয়বস্তুর সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে। ফলে অহনা প্রকাশনীর বিক্রয় হ্রাস পায়। অহনা প্রকাশনী ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে তিশা প্রকাশনীর বিরুদ্ধে মামলা করে। কারণ অহনা প্রকাশনীর গ্রন্থস্বত্ব বইটি কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত ছিল।
সুতরাং অহনা প্রকাশনী আইনের মাধ্যমে তার ক্ষতিপূরণ পাবেন বলে আমি মনে করি।