1 Answers
না, কেবল আইন প্রণয়নের মাধ্যমেই সরকার রানা প্লাজার মতো দুর্ঘটনা এড়াতে সক্ষম হবেন না। তবে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে উক্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব।
কেবল আইনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব নয়। কেননা আইনের কার্যকর প্রয়োগের ওপরই আইনের উদ্দেশ্য অর্জন নির্ভর করে। তাই যেকোনো সমস্যা সমাধানে যথোপযুক্ত আইন যেমনি প্রয়োজন তেমনি আইনের কার্যকর প্রয়োগও প্রয়োজন। কেননা সুষ্ঠু আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সঠিক সমাধান সম্ভব।
উদ্দীপকে দেখা যায়, অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণের ফলে প্রায়ই রানা প্লাজার মতো বিল্ডিং ধসে মারাত্মক দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। যেহেতু অপরিকল্পিতভাবে ইমারত নির্মাণের ফলে দুর্ঘটনা ঘটছে। তাই বলা যায়, ইমারত নির্মাণ আইনের অবর্তমানে প্রায়ই বিল্ডিং ধসের ঘটনা ঘটছে। তবে এক্ষেত্রে শুধু ইমারত নির্মাণ আইন করলেই চলবে না উক্ত আইনের বাস্তবায়ন প্রয়োজন। যারা আইন না মানবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে কেউ আইনভঙ্গ করার সাহস দেখাতে না পারে।
সুতরাং বলা যায়, কেবল আইন প্রণয়নের মাধ্যমেই সরকার রানা প্লাজার মতো দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে না। তবে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে উক্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব।