1 Answers
জটিলতা এড়াতে মিসেস মরিয়ম আমেনা সমন্বয়ের নমনীয়তার নীতির পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষা্যভিমুখী করার নীতিকে নমনীয়তার নীতি বলে। সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেই দিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে আনুষ্ঠানিক নিয়মনীতিকে এড়িয়ে যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয়সাধন করতে পারে তার ব্যবস্থা থাকা আবশ্যক।
উদ্দীপকে মিসেস মরিয়ম প্রত্যেক বিভাগে ইন্টারকম ব্যবস্থা প্রবর্তনের ফলে কিছু সমস্যা দেখা দেয়। এ সমস্যা নিরসনের জন্য তাকে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সমন্বয়ের সফলতার জন্য তাকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপখাইয়ে চলার কৌশল গ্রহণ করতে হবে। অর্থাৎ সমন্বয়ের নমনীয়তার নীতি গ্রহণ করতে হবে।
তাই বলা যায়, উদ্দীপকে জটিলতা এড়াতে মিসেস মরিয়ম আমেনা সমন্বয়ের নমনীয়তার নীতির পদক্ষেপ গ্রহণ করতে পারেন।