1 Answers
ব্যবসায় ঝুঁকি হ্রাসে আসিফ বিমাপত্র গ্রহণ করতে পারেন।
বিমা ব্যবস্থার মাধ্যমে পণ্যসামগ্রী বা সেবা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করা সম্ভব হয়। বাণিজ্য তথা ব্যবসায়ের সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। এ ঝুঁকি ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসায় পরিচালনায় যেমনি বিঘ্নের সৃষ্টি করে তেমনি অনেক সময় মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। এ ঝুঁকিগত বাধা দূর করার জন্য বিভিন্ন ধরনের বিমা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান বিমার মাধ্যমে ঝুঁকি গ্রহণ করে থাকে।
উদ্দীপকে আসিফ তার রেস্টুরেন্ট ব্যবসায় বেশ সুনামের সাথে করে আসছিলেন। বিভিন্ন সময়ে অগ্নিজনিত কারণে মার্কেট ও ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যায়, যা তাকে শঙ্কিত করে তুলেছে। পূর্ব থেকে তার ব্যবসায় বিমা করা থাকলে এখন তাকে শঙ্কিত হতে হতো না। এরূপ ক্ষতিজনিত আর্থিক ঝুঁকি এড়াতে আসিফ বিমা গ্রহণ করতে পারেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্যবসায় ঝুঁকি হ্রাসে আসিফ বিমাপত্র গ্রহণ করতে পারেন।