1 Answers

অসীম দায় এড়াতে আসলাম ও তার বন্ধু প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন।

যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ থাকে, জনগণকে উদ্দেশ্য করে শেয়ার ক্রয়-বিক্রয়ের আহ্বান জানানো যায় না এবং পরিমেল নিয়মাবলির বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য বলে বিবেচিত হয়, তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে।

উদ্দীপকে আসলাম ও তার বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি প্লাস্টিক কারখানা পরিচালনা করেন। ব্যবসায়ের স্থায়িত্ব নিয়ে তারা খুবই চিন্তিত। এজন্য তারা সীমিত দায়সম্পন্ন ব্যবসায় গঠন করতে চান। এ অবস্থায় তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। কারণ এ ধরনের কোম্পানি ২ জন থেকে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে গঠন করা যায়। তখন অসীম দায় প্রত্যেকের মাঝে বিভক্ত হওয়ার ফলে দায় সীমিত হয়ে যায়।

সুতরাং বলা যায়, উদ্দীপকে অসীম দায় এড়াতে আসলাম ও তার বন্ধু প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন।

5 views

Related Questions