1 Answers
উদ্দীপকে মামুন মুনাফাভোগী অংশীদার বিধায় ব্যাংক ঋণের দায় বহন করবে না।
অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদার সব সময় একইরকম হয় না। বিভিন্ন ধরনের অবস্থা ও সুযোগ-সুবিধা বিবেচনায় অংশীদারদের প্রকৃতিতে ভিন্নতা দেখা দেয়।
মামুন একজন মুনাফাভোগী অংশীদার। সাধারণত মুনাফাভোগী অংশীদার ব্যবসায়ে মূলধন সরবরাহ এবং মুনাফা ভোগ করে কিন্তু ব্যবসায়ের লোকসান বহন করে না। মুনাফাভোগী অংশীদার ব্যবসায়ের দায়ও গ্রহণ করে না।
উদ্দীপকে মামুন যেহেতু একজন মুনাফাভোগী অংশীদার তাই সে ব্যবসায় থেকে মুনাফা ভোগ করলেও লোকসান বহন করে না এবং দায়ও গ্রহণ করতে প্রস্তুত নন। তাই বলা যায়, একজন মুনাফাভোগী অংশীদার হিসেবে মামুন ব্যাংক ঋণের দায় বহন করবে না।
4 views
Answered