1 Answers

হ্যাঁ, বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের ভূমিকা সবসময় ইতিবাচক নয়। এ বক্তব্যের সাথে আমি একমত।

বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের ভূমিকা ইতিবাচক হলেও কখনো কখনো এটি নৈতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে চাকরি জগতে এর নেতিবাচক প্রভাব বেশি। বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাকালেই এর সত্যতা ফুটে ওঠে। আমরা দেখেছি এই জ্ঞাতিসম্পর্কের কারণে কিংবা স্বজনপ্রীতির কারনে অনেক অযোগ্য অযোগ্য লোক চাকরি পেয়ে বসে। ফলে আস্তে আস্তে এই অযোগ্য ব্যক্তিদের কারনে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তর ভঙ্গুর হয়ে পড়ে। তাছাড়া এই স্বজনপ্রীতি কিংবা জ্ঞাতিসম্পর্কের কারণে যোগ্য ব্যক্তিরা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে তাদের মধ্যে হতাশা কাজ করে এবং এক সময় এই হতাশা থেকে অপরাধমূলক কর্ম কান্ডে জড়িয়ে পড়ে যা সমাজ ও রাষ্ট্রের জন্য নেতিবাচক ফল বয়ে নিয়ে আসে।

উদ্দীপকেও দেখতে পাই, সালাম সাহেব নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে তিনি তার শ্যালককে নিয়োগ দিয়েছেন যা আইন বহির্ভূত। এর ফলে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
উপরের আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের ভূমিকা সব সময় ইতিবাচক হয় না।

4 views

Related Questions