1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে তৌকিরের কোনো ভূমিকা নেই অর্থাৎ উক্ত দায় তার ওপরে বর্তাবে না। কেননা তৌকিরের দায় তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ।

অংশীদারি আইনের ৩০(১) ধারায় বলা হয়েছে যে, কোনো নাবালক (যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি) অংশীদার হওয়ার যোগ্য নয়। কিন্তু সকল অংশীদার সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে অংশীদারি ব্যবসায়ে সুবিধা প্রদানের জন্য গ্রহণ করা যায়। গ্রহণ করা হলেও নাবালক সীমাবদ্ধ অংশীদাররূপে গণ্য হয়। অর্থাৎ তার দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে।

উদ্দীপকে ফারজানা ও তাঁর তিনবোন বোঝাপড়ার ভিত্তিতে অর্থাৎ চুক্তির ভিত্তিতে জেকস নামক বুটিক হাউস গড়ে তোলায় সংগঠনটি প্রথমে একটি সাধারণ 'অংশীদারি কারবার ছিল। তবে ৪ বছর পরে ফারজানার বড় বোন মারা গেলে তার ১৬ বছর বয়সি অর্থাৎ নাবালক ছেলেকে ব্যবসায় দেখাশুনার সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ অংশীদারি কারবারে রূপান্তরিত হলো। কেননা আইন অনুযায়ী নাবালকের দায় সীমাবদ্ধ। তৌকির নাবালক বিধায় সে সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য তাই আইন অনুযায়ী উদ্দীপকের প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে তৌকিরের কোনো ভূমিকা নেই অর্থাৎ উক্ত দায় তার ওপরে বর্তাবে না। কেননা তৌকিরের দায় তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ।

সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে তৌকিরের ওপর দায় বর্তাবে না।

5 views

Related Questions