1 Answers
পণ্যের বাজার সম্প্রসারণের ব্যাপারে পুলক বাবু কর্তৃক গৃহীত সিদ্ধান্ত যথাযথ ও যুক্তিযুক্ত।
সিদ্ধান্ত গ্রহণ বলতে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান বা কোনো সুযোগের সদ্ব্যবহার করার জন্য সঠিক কর্মপন্থা নির্ধারণ করাকে বোঝায়। সিদ্ধান্ত গ্রহণ পরিস্থিতি অনুযায়ী কার্যধারা চিহ্নিতকরণের সাথে সম্পৃক্ত। বস্তুত ব্যবস্থাপনার পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের প্রতিটি কাজই সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
উদ্দীপকে পুলক বাবু বিগত দশ বছর যাবৎ 'কখগ' কোম্পানির মালিক হিসেবে এ দেশের প্রেক্ষাপটে ব্যবসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি ২০১১ সাল অপেক্ষা ২০১২ সালে ২০% বিক্রয় বৃদ্ধির টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি পণ্যের বাজার সম্প্রসারণেও সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তাকে দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ করতে পারেন। ব্যবসায় বাজার সম্প্রসারণ করতে হলে বাজার জরিপ, ভোক্তা জরিপ, প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থা, ভবিষ্যৎ বাজার সম্পর্কে ধারণা, পণ্যের চাহিদা নিরূপণ ইত্যাদি প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে পরিকল্পনা গ্রহণ করতে হয়। পণ্যের বাজার সম্প্রসারণের দ্বারা পুলক বাবু ব্যবসায়িক সুযোগ বা সম্ভাবনা কাজে লাগাতে পারবেন।
সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, পণ্যের বাজার সম্প্রসারণের ব্যাপারে পুলক বাবু কর্তৃক গৃহীত সিদ্ধান্ত যুক্তিযুক্ত।