1 Answers

উদ্দীপকের রজব আলী ধৈঞা চাষ করেন।

বাংলাদেশের আবহাওয়া হলো নাতিশীতোষ্ণ। ছয় ঋতুর দেশে বর্তমানে প্রায় ৪-৫ মাস বর্ষা থাকে। এছাড়াও বেশ কিছু দিন জলাবদ্ধতা থাকে। বাংলাদেশের জলবায়ু ও মাটির উর্বরতা বিবেচনায় নিম্নলিখিত উদ্ভিদসমূহকে সবুজ ফসল হিসেবে ব্যবহার করা হয়। যথা- ধৈঞা, শনপাট, গোমটর, বরবটি, শিম, আলফা- আলফা, ক্লোভার, লুসার্ন ইত্যাদি।

বাংলাদেশের জলাবদ্ধ জমিতে সবুজ ফসল হিসেবে তুলনামূলকভাবে ধৈঞা বেশি উপযোগী। তাছাড়া সবুজ সার ফসলের মধ্যে সকল প্রজাতির নাইট্রোজেন সংযোজন ক্ষমতা সমান নয়। সবুজ সার ফসলের মধ্যে মাষকলাই ও মুগ এ N₂ এর পরিমাণ ধৈঞার চেয়ে কিছুটা বেশি হলেও ধৈঞ্চার মোট সবুজ দ্রব্যের পরিমাণ অনেক বেশি। ধৈঞ্চাতে ফসফেটের পরিমাণ প্রায় N₂ এর সমান। সবুজ সারের মধ্যে ধৈঞ্চা এক হেক্টরে ৩৩০০ কেজি (kg) পর্যন্ত সবুজ পদার্থ যোগ করতে পারে, যা মাটির বুনট পরিবর্তন ও অম্লত্ব নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

তাই এ কথা বলা যায় যে, বাংলাদেশের আবাহওয়ার প্রেক্ষিতে রজব আলীর গৃহীত সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।

6 views

Related Questions