1 Answers

উদ্দীপকে উল্লিখিত বনটি হলো ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। বাংলাদেশের মানুষের জাতীয়, সামাজিক, পারিবারিক জীবনে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সুন্দরবনের বনবৃক্ষ ও বনজ সম্পদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ম্যানগ্রোভ বনের উল্লেখযোগ্য বৃক্ষসমূহ হলো সুন্দরি, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এ সকল বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ গৃহনির্মাণ, নিউজপ্রিন্ট কাগজ তৈরি, রেয়ন, দিয়াশলাই, চায়ের বাক্স প্রস্তুত ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ম্যানগ্রোভ বন থেকে প্রচুর পরিমাণে মূল্যবান মধু ও মোম সংগ্রহ করা হয়। এছাড়া এ বন থেকে কাঠ আহরণ ও ব্যবসার কাজে ২০ লাখ লোক সম্পৃক্ত রয়েছে। তাই বর্তমানে অর্থনৈতিক দিক থেকে ও জীবিকা অর্জনে সুন্দরবনের কাঠ বিরাট ভূমিকা পালন করছে। এছাড়া সুন্দরবন পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষা করে। বাংলাদেশের মোট * আয়তনের ৭.৫০ লক্ষ হেক্টর জুড়ে রয়েছে ম্যানগ্রোভ বন। এই বনাঞ্চল ঝড়ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসজনিত ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় সংশ্লিষ্ট এলাকাকে সংরক্ষণ করে। উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় সিডর সুন্দরবনের উপর প্রথম আঘাত করার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় ২২০ কি. মি.। সুন্দরবন অতিক্রম করে এর গতিবেগ কমে দাঁড়ায় ১৬০ কি. মি./ঘণ্টা। সুতরাং সুন্দরবন ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেকাংশে হ্রাস করে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। কিন্তু সুন্দরবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষিতে সুন্দরবনের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য।

4 views

Related Questions