1 Answers

শিহাবের সন্তুষ্টি প্রকাশ ব্যক্তি ও সমাজজীবনে অনেক গুরুত্বপূর্ণ।- সন্তুষ্টি প্রকাশ করা একটি মানবিক গুণ। এর আরবি প্রতিশব্দ হলো শোকর। ইসলামি শরিয়তের পরিভাষায় মহান আল্লাহর অফুরন্ত নিয়ামত, অনুগ্রহরাজি ও রহমত উপভোগ করে তার প্রতি বিনয়চিত্তে কৃতজ্ঞতা প্রকাশকে শোকর বলে। যিনি শোকরিয়া আদায় করেন তাকে শাকির বলা হয়।

উদ্দীপকে দোকানদার শিহাব একজন শাকির। কেননা সে মাসে যা আয় করে তাতে সন্তুষ্ট থাকে। শোকরকারীকে আল্লাহ পছন্দ করেন এবং শোকরকারীর প্রতি তাঁর নিয়ামত আরও বাড়িয়ে দেন। মূলত আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন মানুষের পক্ষে অসম্ভব। শোকর দুই প্রকার হয়ে থাকে। সুখের অবস্থায় শোকর ও দুঃখের অবস্থায় শোকর। আল্লাহ তায়ালা দুঃখ-বিপদ, রোগ- শোক, অভাব-অনটন দিয়ে মানুষকে পরীক্ষা করেন। এসব পরীক্ষার মধ্য দিয়ে যারা আল্লাহর প্রতি আস্থা রাখে বা তার প্রতি সন্তুষ্ট থাকে তারাই প্রকৃত শোকরকারী এবং মোত্তাকি। তাদের জন্য রয়েছে জান্নাত। তাই ব্যবসায়ীদের উচিত অধিক লাভের আশায় মিথ্যা বা ভেজালের আশ্রয় না নেওয়া; বরং অল্প লাভে সন্তুষ্ট থাকা।

সুতরাং শিহাবের এ তাকওয়ার ফলে ব্যক্তি ও সমাজজীবনে অনেক সুফল ভোগ করবে।

4 views

Related Questions