1 Answers

রফিকুল ইসলাম তার বন্ধুকে পাপ-কাজ থেকে বিরত থাকার জন্য তাকওয়া অবলম্বনের পরামর্শ দিয়েছেন তা যৌক্তিক। তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। তাকওয়ার মাধ্যমে মানুষ সম্মান, মর্যাদা ও সফলতা লাভ করে। মানবজীবনে তাকওয়ার গুরুত্ব অত্যধিক।

আল্লাহকে যথাযথভাবে ভয় না করলে ইমানের পরিপূর্ণতা আসে না। আল্লাহর ঘোষণা- "হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো"। (সুরা আলে ইমরান-১০২) আল্লাহর নিকট তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা লাভের মাপকাঠি। আল্লাহ বলেন- ক তোমাদের মধ্যে সেই বেশি মর্যাদাবান, যার মধ্যে অধিক তাকওয়া রয়েছে (সুরা হুজুরাত: ১৩)।

উদ্দীপকের আতিয়ার রহমান সালাত আদায় করলেও অফিসে ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন, আমানতের খিয়ানত করেন। এ প্রেক্ষিতে তার সহকারী রফিক সাহেব তাকে ব্যক্তিজীবনে তাকওয়া অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, মানব চরিত্রে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আমি তার এ বক্তব্যকে যথার্থ মনে করি। কেননা তাকওয়াবান মানুষ নিশ্চিতভাবে জান্নাত লাভ করবে। আল্লাহ বলেন, "নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে অতি উত্তম আবাসন চিরস্থায়ী জান্নাত” (সুরা ছোয়াদ-৪৯)। সমাজে ন্যায়বিচার ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য তাকওয়ার বিকল্প নেই। 

সুতরাং রফিকুল ইসলামের পরামর্শ অত্যন্ত যৌক্তিক।

5 views

Related Questions