1 Answers

উদ্দীপকের আলেমগণের সম্মিলিত সিদ্ধান্ত দানের প্রক্রিয়াটি হলো- ইজমা। ইসলামি শরিয়তের তৃতীয় মূল উৎস হলো ইজমা। এর অর্থ- ঐক্যবদ্ধ হওয়া, ঐকমত্য পোষণ করা বা একমত হওয়া। শরিয়তের পরিভাষায় ধর্মীয় বা পার্থিব কোনো বিষয়ে মহানবি (স)-এর যুগপরবর্তী যেকোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের কুরআন সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম হলো ইজমা। এ পরিপ্রেক্ষিতে উদ্দীপকের দেশ বরেণ্য আলেমগণের ঐকমত্যকে ইজমা বলা যায়।

উদ্দীপকে দেখা যায়, রোহিঙ্গাদের সমস্যা নিরসনে মাওলানা আব্দুল হালিম একটি রায় প্রদান করলেও তারা তা মেনে নেয়নি। ফলশ্রুতিতে বিষয়টি জটিল আকার ধারণ করলে দেশ বরেণ্য আলেমগনের সার্থক সিদ্ধান্তে উক্ত দ্বন্দ্ব নিরসন হয়। অর্থাৎ আলেমগণের ইজমার মাধ্যমে রোহিঙ্গাদের উক্ত সমস্যার সমাধান হয়। ইসলামি শরিয়ার উৎস হিসেবে ইজমা নবোদ্ভাবিত কোনো বিষয় নয় বরং এটি নবিজির যুগেও ছিল। আল্লাহ তায়ালা বলেন-

وَشَاوِرُهُمْ فِي الْأَمْرِ  অর্থ : কাজে-কর্মে তাদের সাথে তুমি পরামর্শ করো (সুরা আলে ইমরান: ১৫৯)। রাসুল (স) এর ইন্তেকালের পর মুসলিম জাহানের খলিফা নির্বাচন, তারাবির সালাত বিশ রাকাত ইত্যাদি সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই হয়। যা ইজমার প্রমাণ বহন করে। 

সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, আলেমগণ ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার বিধান অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছেন।

5 views

Related Questions