1 Answers
রিমনের কথা তথা পরামর্শ কোনোভাবে সমর্থনযোগ্য নয়। জাকাত আরবি শব্দ। এর অর্থ বৃদ্ধি পাওয়া, প্রাচুর্য, পবিত্রতা লাভ করা, পরিশুদ্ধি, বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, প্রশংসা ইত্যাদি। এজন্য বলা হয় জাকাত আদায়ে একদিকে সম্পদ যেমন পবিত্র হয়, অন্যদিকে ধন-সম্পদও তেমনি বৃদ্ধি পায়। অপরপক্ষে সুদভিত্তিক অর্থব্যবস্থা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুদভিত্তিক অর্থব্যবস্থা মানুষকে দারিদ্র্যের কষাঘাতে আবদ্ধ করে এবং ধনী আরও ধনী ও দরিদ্রকে আরও দরিদ্র করে। উদ্দীপকে রিমন তার বন্ধু রাজনকে জাকাত না দিয়ে সে অর্থ সুদি ব্যাংকে জমা করার পরামর্শ দেন। ইসলামে সুদ লেনদেন তথা সুদ প্রদান ও গ্রহণ উভয়ই নিষিদ্ধ তথা হারাম। আল্লাহ তায়ালা বলেন-
احَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرَّبوا
অর্থ: "আল্লাহ তায়ালা বেচা-কেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম"। (সুরা আল-বাকারা-২৭৫)
সুদ একটি ঘৃণ্য সামাজিক ব্যধি। সুদের গুনাহের কার্যতা তুলে ধরে রাসুল (স) বলেন- "সুদের সত্তর প্রকার গুনাহ রয়েছে। তন্মধ্যে সর্বনিম্নের গুনাহ হলো মায়ের সাথে ব্যভিচারের গুনাহ।” (সহিহ বুখারি)। সুদ একটি ইসলাম বিদ্বেষী কাজ। সুদের লেনদেন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সুদ সম্পর্কে ইসলামের উপরের নির্দেশাবলি থেকে এটা প্রতীয়মান হয় যে, উদ্দীপকে রিপনের পরামর্শ মোটেও সমর্থনযোগ্য নয়।