1 Answers

সংশ্লিষ্ট হাদিসের আলোকে উক্ত এলাকাবাসীর ভূমিকা সমর্থনযোগ্য নয়। মুসলমান পরস্পর ভাই ভাই। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের বেশ কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে। যেমন- কোনোরূপ অন্যায়-অত্যাচার করা যাবে না। সর্বাবস্থায় তার সাহায্যে এগিয়ে আসতে হবে। তার জান, মাল, ইজ্জত রক্ষা করতে হবে। উদ্দীপকের সৎ ব্যবসায়ী মুজিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হলে এলাকার কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অধ্যাপক মাজদার হোসেন ব্যাপারে এলাকাবাসীকে বলেন, তোমরা তোমাদের দায়িত্ব পালন কর নি। হাদিসে আছে, 'তুমি তোমার ভাইকে সাহায্য কর, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক। সে যদি অত্যাচারী হয় তবে তুমি তাকে জুলুম করা থেকে বিরত রাখ। আর যদি সে অত্যাচারিত হয় তবে তাকে সাহায্য কর' (দারিমি)। মুজিবর রহমান সৎ ব্যবসায়ী এবং মুসলিম। তার প্রতিষ্ঠান সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হওয়ার সাথে সাথে সবার দায়িত্ব ছিল সন্ত্রাসীদের প্রতিহত করা এবং মুজিবর রহমানকে তাদের অত্যাচার থেকে রক্ষা করা। সন্ত্রাসীরা যদি মুসলিম হয় হাদিসের ঘোষণা অনুসারে এভাবে তাদেরকে জুলুম করা থেকে বিরত রাখা উচিত ছিল। আর মজলুম হিসেবে মুজিবর রহমানকেও সাহায্য করা উচিত ছিল। কিন্তু উপস্থিত কেউ তা করেনি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে। পরিশেষে বলা যায়, উক্ত পরিস্থিতিতে এলাকাবাসীর নীরব দর্শকের ভূমিকা পালন করা হাদিসের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়।

5 views

Related Questions