1 Answers
কোনো মুসলমান জ্ঞান অন্বেষণে বের হলে তার বের হওয়া আল্লাহর পথে গমন হিসেবে গণ্য হয়। ইসলাম ধর্মে জ্ঞানার্জনের ওপর সবিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মূলত জ্ঞানার্জনকে ইসলাম ধর্মে ফরজ করা হয়েছে। রাসুলুল্লাহ (স) বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে আল্লাহর পথে বের হয়, সে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আল্লাহর পথে থাকে (সুনানে তিরমিযি ও দারিমি)। হাদিস থেকে জ্ঞানার্জনের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া যায়। জ্ঞান অন্বেষণ করা মূলত আল্লাহর পথে বিচরণ করা। জ্ঞানের পথ আল্লাহর পথ। জ্ঞান অন্বেষণ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ (ইবনে মাজাহ)
উদ্দীপকের মং এই মর্যাদাপূর্ণ পথেই নিজেকে নিবেদিত করেছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে জ্ঞান অন্বেষণের জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। আলোচ্য হাদিসের আলোকে তাই বলা যায়, তিনি আল্লাহর পথে আছেন। পরিশেষে বলা যায় যে, আমাদের সবারই উচিত মং-এর মতো ইসলামি জ্ঞান অন্বেষণে মনোযোগী হওয়া।