1 Answers

জনাব জামান পরিপূর্ণ মুমিন নয়'- উক্তিটি যথার্থ। সমগ্র বিশ্বের মুসলমানগণ ভৌগোলিক অঞ্চল, জাতি, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে একই ভ্রাতৃত্বের সুনিবিড় বন্ধনে আবদ্ধ। আল কুরআনে বলা হয়েছে 'মুমিনগণ পরস্পর ভাই ভাই'। মুসলমানদের মধ্যকার, এই ভ্রাতৃত্ববোধকে বাদ দিয়ে মুমিন হওয়া সম্ভব নয়। একইভাবে ফিলিস্তিন ও সিরিয়ার মুসলমান এবং শিশু ও নারীদের ওপর অত্যাচারের কথা শুনে জনাব জামানের কোনো প্রতিক্রিয়া হয় না। কারণ তিনি মুসলিম ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ না। ফলে তিনি পরিপূর্ণ মুমিন হিসেবে গণ্য হবেন না। 

মহানবি (স) এক হাদিসে বলেছেন, 'এক মুসলমান অপর মুসলমানের ভাই'। মুসলিম ভ্রাতৃত্বে কোনো ব্যক্তি নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মধ্যকার ভ্রাতৃত্বকে বোঝায়। বিশেষ অবস্থায় দেহের কোনো একটি সামান্য অঙ্গের অসুস্থতায়ও যেমন পুরো দেহ আলোড়িত হয়, ব্যথিত হয়, বেদনাকৃত হয়ে সেই বিশেষ অঙ্গের অসুবিধা নিরাময়ে আত্মনিয়োগ করে তেমনি ইসলামি ভ্রাতৃত্বেও কোনো ব্যক্তি অসুবিধায় পড়লে গোটা মুসলিম উম্মাহ তার সমস্যা দূর করার সর্বাত্মক চেষ্টা করে। আর মুসলিম বিশ্বের এই ঐক্য ও ভ্রাতৃত্ববোধে যে বিশ্বাস করে না সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। এক মুসলিমের সুখ-দুঃখ অন্য যে মুসলিম উপলব্ধি করে না সে মুমিন হিসেবে বিবেচিত হবে না। জনাব জামানের চরিত্রে ভ্রাতৃত্ববোধ গুণটির অনুপস্থিত থাকার কারণে তাকে মুমিন বলা যায় না। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, জনাব জামান সাহেব যেহেতু অন্য মুসলমানের দুঃখ, কষ্ট অনুভব করে না সেহেতু তিনি পরিপূর্ণ মুমিন নন।

4 views

Related Questions