1 Answers

পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে জানার উৎসটি সমাজবিজ্ঞানের সাহিত্যের সমাজবিজ্ঞান অংশে আলোচিত হয়। কারণ সোহেল পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে জানতে পারে ড. কাজী মো. মোস্তাফিজুর রহমানের একটি সাহিত্যকর্ম থেকে।

সাহিত্যের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাজকাঠামোর সঙ্গে সাহিত্যের সম্পর্ক অনুসন্ধানই সাহিত্যের সমাজবিজ্ঞানের মূল লক্ষ্য। সাহিত্যে সমাজের প্রতিফলন ঘটে। বিভিন্ন যুগে রচিত বিভিন্ন ধরনের সাহিত্য কর্মের মধ্যে বিভিন্ন যুগের সমাজ প্রতিবিম্বিত হয়ে থাকে। তাই বিভিন্ন যুগের সমাজ সম্পর্কে জানতে হলে বিভিন্ন যুগের সাহিত্য অধ্যয়ন জরুরি। এভাবে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে রচিত বিভিন্ন ধরনের সাহিত্য কর্ম যেমন-নাটক, উপন্যাস, প্রবন্ধ, গল্প, পুঁথি, জীবন চরিত, আত্মজীবনী ইত্যাদির মধ্যে সমাজজীবনের খুঁটিনাটি বিষয় অতি সুক্ষভাবে ফুটে ওঠে। তাই সাহিত্যের সমাজতত্ত্ব সমাজ এবং তার কাঠামোকে জানার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সাহিত্য সমাজবিজ্ঞানের মধ্যমে মোস্তাফিজুর রহমান পুঠিয়া রাজবাড়ি এবং ঐ এলাকার সমাজচিত্র সম্পর্কে জানতে পারে।

7 views

Related Questions