উদ্দীপকে উল্লিখিত আবুল কাসেমের স্থাপিত ফার্মের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের মোঃ আবুল কাসেমের স্থাপিত মুরগির খামারটি ছিল ডিম উৎপাদন খামার।
যে খামার বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের জন্য স্থাপন করা হয় তাই ডিম উৎপাদন খামার।
ডিম উৎপাদনকারী মুরগির খামারের অনেক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। পোল্ট্রির ডিম উৎপাদন করে অনেক লোক আয় উপার্জন করছে। জাতীয় আয়ের এক বিরাট অংশ পোল্ট্রি থেকে আসে। দেশে বর্তমানে বহু পোল্ট্রি খামার গড়ে উঠেছে। অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতিরা পোল্ট্রি পালনের মাধ্যমে আয় উপার্জন করছে। যার ফলে কর্মসংস্থান হচ্ছে এবং বেকারত্ব হ্রাস পাচ্ছে। পোল্ট্রি থেকে প্রাপ্ত মাংস ও ডিম একদিকে যেমন মানুষের অত্যন্ত পছন্দনীয় খাদ্য অন্যদিকে এরা উচ্চ পুষ্টিগুণসম্পন্ন আমিষের উৎস হিসেবে কাজ করে। মুরগির পালক থেকে বায়োডিজেল তৈরির প্রক্রিয়া চলছে। পোল্ট্রির বিষ্ঠা উৎকৃষ্ট জৈব সার যা জমিতে ও পুকুরে প্রয়োগ করা হয় এবং বায়োগ্যাস তৈরি করে রান্নাবান্না, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেশের আমিষের চাহিদা পূরণ, খাদ্য, অর্থনৈতিক, কর্মসংস্থান ও মানবজাতির আর্থ সামাজিক উন্নয়নে পোল্ট্রির গুরুত্ব অপরিসীম। মোঃ আবুল কাসেমের খামারের আয়ের মধ্যে রয়েছে ডিম বিক্রি বাবদ আয়, উৎপাদন শেষে মুরগির বিক্রিত মূল্য, বিষ্ঠা বা লিটার বা সারের মূল্য, পুরনো বা অকেজো জিনিসপত্র বিক্রি বাবদ আয় ইত্যাদি।
ডিম উৎপাদন খামার স্থাপন করে মোঃ আবুল কাসেম একদিকে যেমন নিজে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তেমনি দেশের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখছেন।