1 Answers
যদি যি. তুষার আহমেদ তার ফার্মের সম্পদ সর্বাধিকরণ করতে চায় তবে উদ্দীপকে উল্লিখিত দুটি প্রকল্পের মধ্যে 'ক' প্রকল্পটি পছন্দ করা উচিত হবে।
সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বাজারমূল্য বা ফার্মের নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণকে বোঝায়। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে প্রকল্পের নগদ প্রবাহ, যুঝুঁকি এবং অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। উদ্দীপকে প্রকল্প 'ক' এবং প্রকল্প 'খ' উভয়ের মোট মুনাফার পরিমাণ ২,৫০,০০০ টাকা অর্থাৎ সমান। কিন্তু ফার্মের সম্পদ সর্বাধিকরণ করতে চাইলে মোট মুনাফার পরিবর্তে প্রকল্পের প্রত্যেক বছরের সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকি, অর্থের সময় মূল্য ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিতে হবে। এ প্রেক্ষিতে প্রকল্প 'ক' অধিক গ্রহণযোগ্য হবে।
মুনাফা সর্বাধিকরণে প্রকল্পের মোট মুনাফাকে অধিক গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সম্পদ সর্বাধিকরণে মোট মুনাফার পরিবর্তে প্রকল্পের প্রত্যেক বছরের আন্তঃপ্রবাহ, অর্থের সময় মূল্য, ঝুঁকি এ বিষয়গুলোকে অধিক গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে প্রকল্প 'ক' এর প্রথম বছরের নিট মুনাফা ১,২০,০০০ টাকা অর্থাৎ প্রথম বছরেই বিনিয়োগকৃত টাকার অর্ধেকের বেশি মুনাফা আসবে। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ যেমন হ্রাস পাবে তেমনি প্রথম বছরে প্রাপ্ত মুনাফা পুনরায় বিনিয়োগ করে আরও বেশি মুনাফা অর্জন সম্ভব হবে। কারণ অর্থের সময় মূল্য রয়েছে। সুতরাং, মি. তুষার যদি সম্পদ সর্বাধিকরণ করতে চায় সেক্ষেত্রে 'ক' প্রকল্পটি গ্রহণ করা উচিত হবে।