1 Answers

উদ্দীপকে উল্লেখ্য দুটি ব্যবসায়ের মধ্যে খোলাবাজারে সরকারের চাল বিক্রির ব্যবসায়টি আমার কাছে অধিক গ্রহণযোগ্য।

যেকোনো ধরনের ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। তবে জনকল্যাণেও কিছু ব্যবসায় গঠিত হয় মুনাফা অর্জনই যাদের মূল লক্ষ্য নয়। উদ্দীপকে দুটি ব্যবসায়ের কথা বলা হয়েছে। একটি হলো বেসরকারি উদ্যোগে প্রাইভেট লিমিটেড কোম্পানি ABC কর্পোরেশন অন্যটি সরকারের উদ্যোগে গঠিত রাষ্ট্রীয় ব্যবসায়। ABC কর্পোরেশনের মূল লক্ষ্য মুনাফা অর্জন। প্রতিষ্ঠানটি সারা দেশে প্রক্রিয়াজাতকৃত চাল বিক্রয় করে থাকে। পর্যাপ্ত মূলধন সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানটি অধিক উৎপাদন নিশ্চিত করে থাকে। সময়ের প্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে ABC কর্পোরেশনও তাদের চালের মূল্য বৃদ্ধি করে। অর্থাৎ জনকল্যাণের কথা গুরুত্বের সহিত বিবেচনা না করেই ব্যবসায়িক দিকই প্রতিষ্ঠানটি অধিক প্রাধান্য দেয়। অপরদিকে, সরকারের গৃহীত প্রকল্পের মূল লক্ষ্য হলো জনকল্যাণ, মুনাফা অর্জন নয়। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার জনগণের কল্যাণে কম দামে চাল বিক্রির উদ্যোগ নেয়।

সরকারের চাল বিক্রির ব্যবসায়ে অপেক্ষাকৃত কমমূল্যে বা ভর্তুকি মূল্যে জনগণের কাছে বিক্রয় করে যা সরকার অধিক মূল্যে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে ক্রয় করে আনে। ব্যবসায়টিতে সরকারের লোকসান হলেও জনগণ লাভবান হচ্ছে। কিন্তু ABC কর্পোরেশন জনগণের বিষয়টি বিবেচনায় না রেখে তাদের মুনাফা সর্বাধিক করার জন্য প্রতিনিয়ত চালের দাম বৃদ্ধি করে।

সার্বিক বিচারে দুটি ব্যবসায়ের মধ্যে আমার কাছে সরকারের চাল বিক্রি রাষ্ট্রীয় ব্যবসায়টিকেই অধিক গ্রহণযোগ্য মনে হয়েছে।

5 views

Related Questions