1 Answers
উদ্দীপকের 'X' কোম্পানি হলো পাবলিক লি. কোম্পানি এবং 'Y' কোম্পানি হলো প্রাইভেট লি. কোম্পানি। এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে 'X' কোম্পানি দেশের কর্মসংস্থানে অধিক ভূমিকা রাখে।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, জনগণকে নেওয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ শেয়ারে অবাধে হস্তান্তর করা যায়, জনগণকে শেয়ার ক্রয়ে আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
প্রাইভেট লি. কোম্পানিতে সদস্যসংখ্যা কম এবং শেয়ার ও ঋণপত্র বিক্রয় করা যায় না বলে মূলধনের পরিমাণ কম। ফলে বৃহদায়তন প্রতিষ্ঠান গঠন করতে পারে না। যার দরুন অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় না। অপরদিকে পাবলিক লি. কোম্পানির সদস্যসংখ্যা বেশি এবং আইন অনুযায়ী শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে অধিক মূলধন সংগ্রহ করতে পারে। ফলে বৃহদায়তন প্রতিষ্ঠান গঠিত হয়। যেখানে অধিক লোকের কর্মসংস্থান হয়।
তাই বলা যায়, উদ্দীপকে 'Y' কোম্পানির তুলনায় 'X' কোম্পানি দেশের কর্মসংস্থানে অধিক ভূমিকা রাখে।