1 Answers

উদ্দীপকের 'X' ও 'Y' কোম্পানির মধ্যে 'Y' কোম্পানি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখে।

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সেদেশের ব্যবসায়-বাণিজ্য ব্যাপক ভূমিকা পালন করে। ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের ওপর দেশের আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করে। ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন হলে সেদেশে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দেশের বেকারত্ব হ্রাস পায় ফলশ্রুতিতে দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়ন সাধিত হয়।

উদ্দীপকে জামাল ও কামাল দুই বন্ধু। তারা লেখাপড়া শেষ করে 'X' ও 'Y' নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলে। 'X' কোম্পানি বিদেশ থেকে ভেষজ চর্বি প্রক্রিয়াজাত করে ক্ষার ও সুগন্ধি মিশ্রণ করে বিভিন্ন সাবান তৈরি করে বাজারজাত করে। অন্যদিকে 'Y' কোম্পানি সরকারের নিকট থেকে টেন্ডার নিয়ে দেশের মধ্যে বিভিন্ন সড়ক ও সেতু নির্মাণের কাজ করে। আপাতদৃষ্টিতে 'X' ও 'Y' দুটি কোম্পানিই দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে কিন্তু প্রকৃতপক্ষে 'X'-এর থেকে 'Y' দেশের উন্নয়নে অবদান রাখে বেশি। কারণ 'X' কোম্পানি শুধু নিত্যপণ্য বাজারজাতকরণের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌছে দেয়। অপরদিকে 'Y' কোম্পানি সড়ক ও সেতু নির্মাণের ফলে দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার, স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে, পৌঁছে দিচ্ছে।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, 'X' এর থেকে 'Y' কোম্পানি দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বেশি করে এবং অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, 'X' অপেক্ষা 'Y' কোম্পানি দেশের আর্থসামাজিক উন্নয়নে অধিক ভূমিকা রাখে।

4 views

Related Questions