1 Answers

উদ্দীপকের ফাউন্ডেশনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-উক্তিটি যথার্থ।

বাংলাদেশে ২০১০ সালের শিল্প নীতি অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়তা দানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন গঠিত হয়। দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ সংস্থান প্রতিষ্ঠা লাভ করে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে | প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তাদানের মাধ্যমে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দান, কারিগরি উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং উৎসাহদানের মাধ্যমে এ ধরনের শিল্প তথা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন, সম্প্রসারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি ক্ষুদ্র ও মাঝারি তথা মহিলা উদ্যোক্ট্রাদের বিভিন্ন ধর্মী প্রকল্প উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি আকারের ঋণ সরবরাহ এবং আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশে এসএমই ফাউন্ডেশন প্রাথমিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আর্থিক ও মানসিক সহায়তা দানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের এসএমই ফাউন্ডেশন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- উক্তিটি যথার্থ।

4 views

Related Questions