1 Answers

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় সেবা আশরাফুলের মতো উদ্যোক্তাদের দরকার- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।

সরকারের সহযোগিতা ছাড়াও সংগঠনের প্রসার প্রভাবিত হয়। সরকার যদি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে উৎসাহ প্রদানের জন্য সহযোগিতামূলক নীতি প্রণয়ন করে ও বাস্তব পৃষ্ঠপোষকতা প্রদান করে, তাহলে ব্যবসায় উদ্যোগ গ্রহণ কার্যক্রম ত্বরান্বিত হতে পারে।

উদ্দীপকে আশরাফুল যে মুদ্রণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে একটি ছাপাখানা গড়তে চাইছে তার জন্য বিদ্যুৎ, লাইসেন্স ইত্যাদির পাশাপাশি সরকারি সহযোগিতার প্রয়োজন। অন্যদিকে, ছাপাখানা পরিচালনা করার জন্য বিদ্যুৎ সংযোগ পেতে দেরি হওয়ায় আশরাফুল লোকসানের সম্মুখীন হচ্ছে এক্ষেত্রে সে যদি ছাপাখানা স্থাপনে এরূপ সরকারি সহযোগিতা পায় তাহলে সে তার ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে পারবে। তাই ব্যবসায় উদ্যোগ গ্রহণ ও বিকাশের পথে বাধা সৃষ্টিকারী এসব অসুবিধা সম্পর্কে উদ্যোক্তাকে সচেতন থাকতে হবে। এজন্য প্রয়োজন সরকারি-বেসরকারি সহযোগিতা। তাই সরকারি এসব সহযোগিতা নিশ্চিত করা না গেলে সফল ব্যবসায় উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

পরিশেষে বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় সেবা আশরাফুলের মতো উদ্যোক্তাদের দরকার- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।

5 views

Related Questions