1 Answers

আশরাফুলের সফলতার প্রধান কারণ হিসাবে বলা যায় তার মাশরুম চাষের উপর প্রশিক্ষণ নেওয়া।

প্রশিক্ষণ ছাড়া কোনো কাজেই পরিপূর্ণ সফলতা পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র পুঁথিগত জ্ঞানে কোনো কাজ সিদ্ধ হয় না। এছাড়া প্রশিক্ষণের কারণে আশরাফুল ভালো স্পন প্যাকেট শনাক্ত করতে পেরেছেন যা মাশরুম চাষের প্রথম করণীয় বিষয়। তিনি মাশরুম চাষের ঘরের উপযুক্ত পরিবেশ তৈরি করেছেন। ঋতুভিত্তিক ভালো ফলন পাওয়া যায় এবং বাজার চাহিদা ভালো এমন মাশরুমের জাত নির্বাচন করেছেন। সফলতার কারণ হিসাবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো যথাসময়ে মাশরুমের পোকা ও রোগবালাই ব্যবস্থাপনা। এ জরুরি বিষয়টি আশরাফুল খুব সতর্কতার সাথে এবং সঠিক পদ্ধতিতে ও সঠিক সময়ে করেছেন। সর্বশেষে মাশরুম সংগ্রহ ও সংরক্ষণের ব্যপারে তিনি প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগাতে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

উপরোক্ত নানাবিধ বিষয়াবলি আশরাফুলের মাশরুম চাষের সফলতার কারণ বলে চিহ্নিত করা যায়।

4 views

Related Questions